ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রফিকুল ইসলাম মাদানীকে পুলিশের কাছে হস্তান্তর

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা শেষে র‍্যাব মাদানীকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুল হক বলেন, র‍্যাব বাদী হয়ে গতকাল রাতে মামলাটি করে। মামলায় অভিযোগ করা হয়, তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

এর আগে গত ২৫ মার্চও রাজধানীর শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশুবক্তা হিসেবেও পরিচিতি।























































সুত্র: বাংলাদেশ প্রতিদিন

ads
ads
ads

Our Facebook Page

↑